দুই বছর পর বিকেলে বেইলি রোড অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণসভা

0
17

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের ৪৬ জন প্রাণ হারানোর দুই বছর পূর্ণ হলো আজ। কিন্তু আজও পোড়া ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে সেই ভবন। ভবনটির নকশা, ব্যবহার সনদ, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক তদারকি নিয়ে নানা অনিয়ম ও গাফিলতি থাকলেও এখনও ঘটনার পূর্ণাঙ্গ বিচার ও দায় নির্ধারণ হয়নি।

রোববার (১ মার্চ) বিকেল ৩টায় বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের সামনে ওই ঘটনায় নিহতদের স্মরণে ফাতেহা পাঠ ও নীরবতা পালন কর্মসূচির আয়োজন করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। কর্মসূচিতে নিহতদের রুহের মাগফিরাত কামনা, দায়ীদের বিচারের দাবির পুনর্ব্যক্ত এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হবে।

২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে বেইলি রোডে অবস্থিত গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটিতে একাধিক রেস্তোরাঁ ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছিল। অগ্নিকাণ্ডে ৪৬ জন নিহত এবং অন্তত ২২ জন আহত হন। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তী তদন্তে ভবনটির নকশা, ব্যবহার সনদ, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক তদারকি নিয়ে নানা অনিয়ম ও গাফিলতির বিষয় উঠে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here