গতকাল ৬ই মার্চ শুক্রবার ঢাকার বুকে এক টুকরো সৈয়দপর এর দেখা মেলে ‘সৈয়দপুর সমিতি, ঢাকা’ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে। মোহাম্মদপুরে অবস্হিত অন ফায়ার রেস্টুরেন্টে ঢাকায় বসবাসরত প্রায় দুই শতাধিক সৈয়দপুরবাসী(বিভিন্ন পেশাজীবি) উক্ত ইফতার মাহফিল ও কর্মপরিকল্পনা আয়োজনে মিলিত হন।
উক্ত “ইফতার মাহফিল ও কর্মপরিকল্পনা” অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত বিভিন্ন পেশাজীবি, ব্যবসায়ী, সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। সৈয়দপুর সমিতির উপদেষ্টাগনের মধ্যে উপস্থিত ছিলেন চিকিৎসক ডা. নজরুল ইসলাম (রিউমাটোলজিস্ট), ড. শাহ মোঃ আমীর আলী আজাদ (পরিচালক-নায়েম), মোঃ মেহেদী উল শহীদ প্রবাল(যুগ্ন সচিব ও ডিজি-বিটিআরসি), মোঃ রবিউল আউয়াল রবি (সমাজ সেবক ও শিক্ষানুরাগী), প্রফেসর মোঃ কামরুল হুদা (শে. কৃ. বিশ্ব.), মোঃ মোয়াজ্জেম হোসেন (এজিএম-সোনালী ব্যাংক), মোঃ আলমগীর স্বপন (সিনিয়র সাংবাদিক-যমুনা টিভি) এবং আবদুল্লাহ আল মুয়ীদ (সিনিয়র সহকারী সচিব-জনপ্রশাসন)।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী এস.এম. মামুনুর রশীদ কমল (ডিআইজি-শ্রম ও কর্মসংস্থান মন্ত্রালয়), খন্দকার তবিদুর রহমান (পুলিশ পরিদর্শক-স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা), জি.এম. কামরুল হাসান (ভাইস প্রেসিডেন্ট-যমুনা ব্যাংক), মোঃ রুহুল আমীন (হিসাবরক্ষক-বিএসটিআই), সাজেদা হক (সম্পাদক-দেশইনফো.কম.বিডি, দেশ সারাদিন), শায়লা হক (এটিএন বাংলা), আনোয়ার হোসেন সোহেল (পরিচালক-ক্রিস্টাল আই), ওয়াসি আজম পলাশ (অতিরিক্ত পরিচালক-সিএমএসএফ), রবীন্দ্রনাথ রায় (সিইও-এডভান্স টেকনোলজী সল্যুশন), মোঃ মোসাদ্দেক হোসেন (ডিজিএম-গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিঃ), এস.এম মামুনুর রশীদ(সমাজ সেবক), ডাঃ তৌফিকুল হাসান রকি (বিএমইউ) এবং ঢাকাস্থ সৈয়দপুর ছাত্রকল্যাণ সমিতির বর্তমান নেতৃবৃন্দ সহ প্রায় দুই শতাধিক জন।
সৈয়দপুর সমিতি, ঢাকার বর্তমান কমিটির মধ্যে উপস্থিত ছিলেন আহবায়ক মোঃ কাজী আরিফ, সদস্য সচিব মোঃ আখেরুজ্জামান শাহ, অর্থ ও দপ্তর সচিব, মোঃ আবু আল মামুন, কার্যকরী সদস্যবৃন্দ- মোঃ শাহিদ হোসেন, ডাঃ হারুন অর রশিদ শাহীন, মোঃ গাউসুর রহমান বুলবুল, মোঃ সোহেল রানা, মোঃ বাবুল হোসেন, মোঃ আব্দুল মতিন, মোঃ আলী ইমরান, মোঃ আবু সুফিয়ান, কাজী মোঃ শাখাওয়াত হোসেন মিশু, মোঃ হাসান কবির শিপন, মোঃ সাজ্জাদুর রহমান রুপম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ এ.কে.এম সাজ্জাদ হোসেন, মোঃ রেজওয়ানুল বারী বাবু, মোঃ ফিরোজ হোসেন, মোঃ মিজানুর রহমান বাপ্পী, মোঃ মাহমুদ তপু, মোঃ আহসান হাবীব বাপ্পী, অ্যাডভোকেট মোঃ ফেরদৌস মানিক ও মোঃ আকতারুল ইসলাম।
কাজী আরিফের সভাপতিত্বে এবং আখেরুজ্জামানের শাহ এর সঞ্চালনায় সংগঠনের বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন সংগঠনের কার্যকরী সদস্য মোঃ শফিকুল ইসলাম, তিনি বলেন “আরজেএসসি-তে সংগঠনের রেজিস্ট্রেশনের জন্য ইতিমধ্যেই আবেদন করা হয়েছে এবং খুব শীঘ্রই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। উল্লেখ্য যে পূর্বাচলে সমিতির উপদেষ্টা তৌহিদা সুলতানা রুনু কর্তৃক প্রদানকৃত পাঁচ কাঠা জমির রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে। রেজিস্ট্রেশনকৃত সংগঠনের নিজস্ব জমিতে সংগঠনের সকল সদস্যদেরকে নিয়ে একটি মিলনমেলার আয়োজন করা হবে।”। পরিশেষে তিনি সৈয়দপুর সমিতির সকল সাংগঠনিক ও মহতি উদ্যোগ সফল করার জন্য সদস্যবৃন্দের সহযোগিতা কামনা করেন।





