ইংলিশ মিডিয়াম স্কুল সোমবার থেকে বন্ধ

0
40

রমজানে জনভোগান্তি কমাতে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে পরিচালিত বিদেশি কারিকুলামের (ইংলিশ মিডিয়াম) স্কুলগুলোতে শ্রেণি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকার ঘোষিত ছুটি পর্যন্ত এসব স্কুলে নিয়মিত ক্লাস বন্ধ থাকবে। রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রমজান মাসে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের জনভোগান্তি নিরসন এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়গুলোর প্রতিনিধিদের নিয়ে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সর্বসম্মতিক্রমে সোমবার (৯ মার্চ) থেকে ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকার ঘোষিত ছুটি পর্যন্ত এসব স্কুলে নিয়মিত ক্লাস বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী আবশ্যিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। একইসঙ্গে বাংলা ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রমও বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here