প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

0
11

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড: একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব:) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। সকালে ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে তাঁর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করা হয়।

এ সময় সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরো জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here