বিজয়ের বিচ্ছেদ, তৃষার রহস্যময় পোস্ট

0
29

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সম্পর্কের গুঞ্জন অনেক দিনের। তবে সাম্প্রতিক সময়ে বিজয়ের দাম্পত্য জীবনে টানাপোড়েন এবং স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গমের বিবাহবিচ্ছেদের আবেদনের খবরের মাঝে তৃষার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নতুন করে ঘি ঢেলেছে আলোচনার আগুনে।

ভক্তদের মনে প্রশ্ন তবে কি গুঞ্জনই সত্যি হতে চলেছে? এদিকে গুঞ্জনের মাঝে ইনস্টাগ্রামে কিছু উক্তি ও ভিডিও শেয়ার করেন তৃষা। যেখানে উঠে এসেছে ভালোবাসা, আত্মমর্যাদা এবং মানসিক শান্তির কথা। এই রহস্যময় বার্তায় অভিনেত্রী লিখেছেন, তিনি বর্তমানে জীবনের এমন এক পর্যায়ে অবস্থান করছেন যেখানে অপ্রয়োজনীয় তর্কে জড়ানো তার স্বভাববিরুদ্ধ।

কাউকে ভুল প্রমাণ করার চেয়ে নিজের মানসিক প্রশান্তি বজায় রাখাটাই তার কাছে এখন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তৃষার কথায়, ‘শান্তি ঠিক থাকার চেয়েও বেশি মূল্যবান।’

নেটিজেনদের ধারণা, চলমান ব্যক্তিগত জটিলতা ও বিজয়কে ঘিরে ওঠা সমালোচনার পরোক্ষ জবাব দিতেই এই পোস্ট বেছে নিয়েছেন তিনি। বিজয় ও তৃষা জুটি রুপালি পর্দায় দারুণ জনপ্রিয়। দীর্ঘ বিরতির পর তাদের রসায়ন আবারও ভক্তদের নজর কেড়েছে।

সম্প্রতি চেন্নাইয়ে এক প্রযোজকের ছেলের বিয়েতে এই জুটিকে একসঙ্গে দেখা গেলে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র চর্চা। অন্যদিকে, বিজয়ের দীর্ঘ ২৪ বছরের সংসার ভেঙে যাওয়ার খবরও এখন টক অব দ্য টাউন। জানা গেছে, স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম ইতিমধ্যে চেঙ্গালপাট্টু জেলা পারিবারিক আদালতে বিচ্ছেদের আবেদন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here