পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সৌদি আরব, কাতার ও তুরস্কসহ তিনটি দেশে চারদিনের সফর শুরু করতে যাচ্ছেন। বুধবার সকালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরব ও কাতারে শেহবাজ শরিফের সফর হবে দ্বিপাক্ষিক প্রেক্ষাপটে। তুরস্কে তিনি আনতালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে অংশ নেবেন। ফোরামের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ অন্যান্য নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
এই সফরের ঘোষণা এমন সময়ে এলো, যখন ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। গত শনিবার প্রথম দফার সংলাপ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদকের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী ‘দুইদিনের মধ্যে’ ইসলামাবাদে কিছু একটা ঘটতে পারে।





