ঢাকার নতুন পুলিশ সুপার শামীমা পারভীন

0
6

ঢাকার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার শামীমা পারভীন। এছাড়া বাগেরহাটের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ। এছাড়া অপর একটি প্রজ্ঞাপনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মোছা. শামিমা পারভীন ২৫তম বিসিএসের মাধ্যমে ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে এমএসসি পাস করেন। তার বাড়ি দিনাজপুর জেলার কোতোয়ালি থানায়। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (হাইতি) নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি র‍্যাব-১২, র‍্যাব-৫, রংপুর মেট্রোপলিটন পুলিশ ও রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে দায়িত্ব পালন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here