শিগগিরই উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থী ঘোষণা করবে এনসিপি

0
17

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ৩০ এপ্রিলের মধ্যে আমাদের ১০০টি উপজেলা এবং পৌরসভার উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়র প্রার্থী দেওয়ার কথা ছিল। কিন্তু আমাদের ব্যক্তিগত এবং সামগ্রিক কিছু সমস্যার কারণে আমরা তারিখটি পিছিয়ে নিয়েছি। আজ (মঙ্গলবার) রাজধানীর বাংলামোটর রূপায়ন টাওয়ারে দলের অস্থায়ী কার্যালয়ে রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকের যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আশা করছি আগামী ১০ মে’র মধ্যে আমরা এনসিপি থেকে প্রাথমিকভাবে সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং মেয়র পদপ্রার্থীদের তালিকা ঘোষণা করতে পারবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here