মুখ্যমন্ত্রী হয়েই বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা বিজয়ের

0
4

সব অপেক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন থালাপতি বিজয়। আজ শনিবার (১০ মে) শপথ নিয়ে প্রথমেই জানিয়েছেন, যেসব গ্রাহক মাসিক ৫০০ ইউনিটের কম বিদ্যুৎ খরচ করেন তাদের বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ দেওয়া হবে। এছাড়া নারীদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থার নির্দেশ দিয়েছেন তিনি। দায়িত্ব নিয়ে থালাপতি তার প্রথম ভাষণে বলেছেন, “নারীদের নিরাপত্তার পাশাপাশি মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমি। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, পানি, কৃষক এবং জেলেদের জন্যও কাজ করব।”

তিনি আরও বলেন, “একজন সহকারী পরিচালকের ছেলে আজ মুখ্যমন্ত্রী হয়েছে। আমি দারিদ্রতা ও ক্ষুধা সম্পর্কে জানি। আমি কোনো রাজ পরিবার থেকে আসিনি। আমি জীবনে অনেক কঠোরতা দেখেছি। মানুষ হয়ত আমাকে অপমান করেছে, আমি আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো এবং ছোট ভাইয়ের মতো। আপনারা আমাকে আপনাদের অন্তরে স্থান দিয়েছেন, গ্রহণ করেছেন। এছাড়া যে কাজ করবেন না সেটির কোনো প্রতিশ্রুতিও দেবেন না বলে জানিয়েছেন থালাপতি। এরসঙ্গে তামিলনাড়ুতে বাস্তবতার নতুন যুগ, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায়বিচারের ঘোষণা দিয়েছেন তিনি।

থালাপতি বিজয়ের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় কংগ্রেসের রাহুল গান্ধী। সরকার গঠনে তাকে সহায়তা করেছে কংগ্রেস। এজন্য রাহুলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এদিকে শপথ গ্রহণের পর থালাপতি বিজয়কে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সূত্র: এনডিটিভি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here