দিল্লিতে দুই নারীকে হেনস্তা, গ্রেপ্তার ৪

0
1

ভারতের রাজধানী দিল্লিতে সকাল বেলা চা খেতে গিয়ে ভয়াবহ হেনস্তার শিকার হয়েছেন দুই নারী। কিছু উগ্র ব্যক্তি তাদের একজনের পোশাক টান দিয়ে ছিঁড়ে ফেলেন। কিন্তু প্রতিবাদ করার বদলে অন্যরা চেয়ে চেয়ে দেখেছেন। আবার কয়েকজন এমন ভয়াবহ ঘটনা দেখে হেসেছেনও। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত রোববার দিল্লির নেহরু এলাকায় এ ঘটনা ঘটে।

তারা জানিয়েছে, সকাল ৭টার দিকে চায়ের দোকানে চা খাচ্ছিলেন ওই দুই নারী। এ সময় হঠাৎ করে কিছু উগ্র ব্যক্তি তাদের কাছে এসে বাজে মন্তব্য করা শুরু করে। তাদের মধ্যে একজন প্রতিবাদ করলে তারা চড়াও হন। এ সময় একজনের পোশাক টান দিয়ে ছিঁড়ে ফেলা হয়। এছাড়া একজন যৌন হেনস্তার অভিযোগও করেছেন।

বার্তাসংস্থা এএনআইকে হেনস্তার শিকার এক নারী জানিয়েছেন, তারা খুব সাধারণভাবে বসে চা খাচ্ছিলেন। তখনই তাদের হেনস্তা করা শুরু হয়। প্রথমে প্রতিবাদ করার পর ওই উগ্র ব্যক্তিরা আরও লোকদের জড়ো করে। যাদের কয়েকজন মদ্যপ ছিলেন। ওই নারীদের দুজনের একজন আসামের আরেকজন বিহারের বাসিন্দা।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে ওই ব্যক্তিরা দুই নারীকে মৌখিক হেনস্তা করছেন, তাদের গালাগাল দিচ্ছেন। এ ঘটনায় সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন ফাহাদ, সাভেজ, আরিফ এবং ফাহিম।

সূত্র: এনডিটিভি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here