‘কাজ করতে প্রস্তুত ছিলাম না’

0
1

টানা এক বছর রূপালি পর্দা কিংবা ওটিটির কোথাও দেখা মেলেনি ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুরিমা বসাকের। প্রিয় অভিনেত্রীর এই দীর্ঘ অনুপস্থিতি নিয়ে ভক্ত-অনুরাগীদের মনে জল্পনা-কল্পনার শেষ ছিল না। অবশেষে সব নীরবতা ভেঙে নিজের আড়ালে থাকার আসল কারণ জানালেন মধুরিমা। ১৮ মে ছিল মধুরিমার জন্মদিন। বিশেষ এই দিনটি কোনো জাঁকজমক ছাড়া একেবারে নিরিবিলিতে কাটিয়েছেন তিনি।

কোনো শুটিং রাখেননি, বরং বাবাকে সঙ্গে নিয়ে চলে গিয়েছিলেন মহাকাল মন্দিরে; দিয়েছেন পূজা। জন্মদিন প্রসঙ্গে মধুরিমা বলেন, ‘জন্মদিনে সব সময়ই আমি ছুটি নিই। শুটিং থাকলেও এই দিনটা সব সময় নিজের জন্য আলাদা করে রাখি। এই বছরেও তার ব্যতিক্রম হয়নি, বাবাকে নিয়ে তাই ঘুরতে বেরিয়ে পড়েছিলাম।’

২০২৫ সাল জুড়েই কাজ থেকে পুরোপুরি দূরে ছিলেন এই অভিনেত্রী। বিরতির কারণ খোলাসা করে তিনি জানান, বিগত বছরটিতে অভিনয় করার মতো মানসিক অবস্থায় তিনি ছিলেন না। তবে ভক্তদের জন্য সুখবরও দিয়েছেন মধুরিমা। মানসিকভাবে সামলে নিয়ে তিনি বলেন, ‘আমি মানসিক ভাবে প্রস্তুত ছিলাম না কাজ করার জন্য। তবে এবার নতুন কাজ শুরু করার জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত।’

টলিউডের প্রথম সারির কিছু প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করলেও ইন্ডাস্ট্রির ভেতরের কিছু কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে তাকে। দীর্ঘ ক্যারিয়ারের পরও আশানুরূপ সুযোগ পাননি বলে আক্ষেপ প্রকাশ করেন মধুরিমা।

অভিনেত্রীর কথায়, ‘এখানে অনেক দিন ধরে কাজ করছি। অনেক প্রথম সারির প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেছি আমি। কিন্তু তার পরেও যে খুব বেশি সুযোগ এসেছে, তেমন নয়। সুযোগ না পাওয়ায় সত্যিই একটা মানসিক চাপ তৈরি হয়েছিল। নেহাত আমার মা-বাবা পাশে আছেন। তাদের জন্যই আমাকে বড় কোনো সমস্যায় পড়তে হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here