ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের আকাশে সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এতে দুটি এমভি-২২বি অসপ্রে আকাশযানসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়। খবর রয়টার্সের। ভেনেজুয়েলা সরকার জানায়, তারা এই মহড়াকে আগে থেকেই অনুমোদন দিয়েছিল। এটি মূলত চিকিৎসা জরুরি অবস্থা ও দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি হিসেবে করা একটি মহড়া ছিল বলে দাবি তাদের।
তবে স্থানীয় বাসিন্দারা জানান, রাজধানীর আকাশে বিদেশি সামরিক উড়োজাহাজ চলাচল করতে দেখে তারা উদ্বিগ্ন ও আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে এটিকে অস্বাভাবিক ও অস্থির পরিস্থিতির ইঙ্গিত হিসেবে দেখছেন।
সরকারি সূত্রে আরও বলা হয়েছে, মহড়ার সময় কিছু মার্কিন সামরিক কার্যক্রম রাজধানীর কাছাকাছি এলাকায়ও দেখা যায়। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, এই অভিযানগুলো মূলত নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার অংশ।
এ ঘটনায় ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি আরও আলোচনায় এসেছে। দেশটির সরকার ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরেই সম্পর্ক উত্তেজনাপূর্ণ।




