রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

0
1

প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন। তিনি আগামীকাল রোববার (২১ জুন) কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। এরপর ২২ জুন মালয়েশিয়া থেকে সরাসরি চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী।

শনিবার (২০ জুন) প্রধানমন্ত্রীর সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম । পররাষ্ট্রসচিব বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ২১ থেকে ২২ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর সফর করবেন। তিনি রোববার মালয়েশিয়া সফরে যাবেন।

বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর এটি। এরপর সেখান থেকে সরকারি সফরের অংশ হিসেবে চীনে যাবেন তারেক রহমান। মূলত চীন সফরকে অত্যধিক গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রীর একাধিক উপদেষ্টা ও বিশেষ সহকারী মনে করছেন, মালয়েশিয়া ও চীন সফরে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির নতুন অধ্যায়ের সূচনা হবে। ২১-২২ জুন মালয়েশিয়া এবং এরপর ২৩-২৬ জুন চীন সফরের পরিকল্পনা রয়েছে। মূলত গত প্রায় দেড় যুগ বাংলাদেশ একটি বিশেষ দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিল।

কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান বিশ্ব বাস্তবতায় আমেরিকা, ভারত ও চীনের মতো পরস্পরবিরোধী ও প্রতিদ্বন্দ্বী তিন বৃহৎ শক্তির সঙ্গে একসঙ্গে ভারসাম্য বজায় রাখা বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জিং। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সুদূরপ্রসারী ও কৌশলী কূটনৈতিক পদক্ষেপ যদি সফল হয়, তবে তা বাংলাদেশের অর্থনীতি ও সার্বভৌমত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here