টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

0
2

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘স্লামডগ ৩৩ টেম্পল রোড’ অফিসিয়াল টিজার, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। টিজারে বিজয় সেতুপতির এক অন্ধকার, গম্ভীর ও বিধ্বংসী রূপ দেখা গেছে। একই সঙ্গে এটি যে রহস্য, আবেগ ও অ্যাকশনে ভরপুর একটি বাণিজ্যিক সিনেমা হতে যাচ্ছে, টিজারে তারই ইঙ্গিত মিলেছে। টিজারের শুরুতেই বিজয় সেতুপতির মুখে একটি আবেগঘন ও কড়া সংলাপ শোনা যায়। সমাজের সুবিধাভোগী ও শোষকদের হুঁশিয়ারি দিয়ে তার চরিত্রটি বলে ‘যারা অসহায় মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পুরো টিজার জুড়েই পরিচালকরা মূল চরিত্রটি নিয়ে এক ধরনের রহস্য ধরে রেখেছেন।’

টিজারের বেশ কিছু দৃশ্যে ইঙ্গিত পাওয়া গেছে যে, এ সিনেমায় বিজয় সেতুপতিকে একজন দৃষ্টিহীন (অন্ধ) ভিক্ষুক ব্যক্তির চরিত্রে দেখা যেতে পারে। সিনেমাটিতে বিজয় সেতুপতির বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সংযুক্তা। এ ছাড়া বলিউডের জনপ্রিয় অভিনেত্রী টাবুকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের ভূমিকায় এবং কন্নড় সিনেমার তারকা দুনিয়া বিজয় অভিনয় করেছেন খলনায়কের (ভিলেন) চরিত্রে। প্যান-ইন্ডিয়া বা সর্বভারতীয় স্তরের এ সিনেমাটি একসঙ্গে তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও হিন্দি এই পাঁচটি ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here