যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ফাইনাল দেখেছে ৬৩ মিলিয়ন দর্শক

0
2

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের এবারের আসর কেবল মাঠের ফুটবল দিয়ে নয়, টিভি পর্দায় দর্শকের রেকর্ডেও ইতিহাস সৃষ্টি করেছে। গত রবিবার নিউজার্সিতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে স্পেনের শিরোপা জয়ের রোমাঞ্চকর লড়াইটি যুক্তরাষ্ট্রে প্রায় ৬৩ মিলিয়ন মানুষ সরাসরি টিভিতে বা অনলাইনে উপভোগ করেছেন। দীর্ঘ কয়েক দশক ধরে ফুটবলকে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় করার যে চেষ্টা চলছে, এই অভূতপূর্ব দর্শকপ্রিয়তা তারই একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার সম্প্রচারকারী প্রতিষ্ঠান ফক্স জানায়, স্পেন-আর্জেন্টিনা ফাইনাল ম্যাচটি যুক্তরাষ্ট্রে ৩ কোটি ৮৯ লাখ ৩৭ হাজার দর্শক দেখেছেন। একপর্যায়ে দর্শকসংখ্যা সর্বোচ্চ ৫ কোটি ১৬ লাখ ৮৫ হাজারে পৌঁছায়। নিলসেন মিডিয়া রিসার্চ-এর তথ্য অনুযায়ী, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে ইংরেজি ভাষায় সম্প্রচারিত সবচেয়ে বেশি দর্শক দেখা ফুটবল ম্যাচের নতুন রেকর্ড গড়েছে।

অন্যদিকে, স্প্যানিশ ভাষার সম্প্রচারকারী টেলেমুন্দোর প্রাথমিক হিসাব অনুযায়ী, তাদের সম্প্রচারে ম্যাচটি দেখেছেন ২ কোটি ২৬ লাখ দর্শক। ফলে যুক্তরাষ্ট্রে দুই ভাষার সম্প্রচার মিলিয়ে ফাইনাল ম্যাচটি ৬ কোটিরও বেশি মানুষ উপভোগ করেছেন।

বিশ্বকাপের এই আসরে কেবল ফাইনালই নয়, নকআউট পর্বের বেশ কয়েকটি ম্যাচ আমেরিকার প্রচলিত জনপ্রিয় খেলাগুলোর ফাইনাল ম্যাচকে দর্শকপ্রিয়তায় পেছনে ফেলেছে। ইংল্যান্ড বনাম মেক্সিকো মধ্যকার রাউন্ড অব সিক্সটিনের ম্যাচটি উপভোগ করেন প্রায় ৪৫ মিলিয়ন মানুষ।

এদিকে এমএলবি ওয়ার্ল্ড সিরিজের (গেম ৭) দর্শক সংখ্যা ২৭ মিলিয়ন এবং এনবিএ ফাইনালসের (গেম ৫) দর্শক। এসবের তুলনায় ফুটবল বেশি লোকই দেখেছে।

যদিও মার্কিন সুপার বোলের (১২৬ মিলিয়ন) থেকে এই সংখ্যাটি এখনও পেছনে, তবুও বাস্কেটবল, বেসবল ও আমেরিকান ফুটবলের মতো ঐতিহ্যবাহী খেলাগুলোর মাঝে সাধারণ ফুটবলের এই উত্থানকে ক্রীড়া বিশ্লেষকরা এক বিশাল পরিবর্তন হিসেবে দেখছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here