মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

0
27

রাজধানীর মিরপুর ও ফার্মগেট মেট্রোস্টেশনের নিচে বোমা সদৃশ্য বস্তু দেখা গিয়েছে। তা ঘিরে রেখেছে পুলিশ। এর ফলে গোটা শহর জুড়েই আতন্ক ছড়িয়ে পড়েছে। রাজধানীর মিরপুর-১০ নম্বরে অবস্থিত মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) ডিএমপির মিরপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানীর মিরপুর-১০ নম্বরে অবস্থিত মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি। এছাড়া এ বিষয়ে ডিএমপির সিটিটিসিকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে ডিএমপির সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট যাচ্ছে।

এদিকে, রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পড়ে থাকা একটি চটের বস্তাকে ঘিরে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সন্দেহজনক বস্তুটি ঘিরে রেখেছে পুলিশ এবং বিষয়টি খতিয়ে দেখতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। দুপুর ১টার দিকে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য জানিয়েছেন। ফার্মগেট মেট্রো রেলস্টেশনের নিচে চটের বস্তা ঘিরে সন্দেহ, বোমা সন্দেহে খবর দেয়া হয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিটকে।

এর আগে গত ২৪ জুলাই রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতা বোমা পাওয়া যায়। পরে ঘটনাস্থলে বোমাটি নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট। এ ঘটনায় একজন পথচারীও আহত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here