সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে বাঁশখালী অন্যতম। উপজেলার বাহারছড়া ইউনিয়নের লোকজন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী ঢাকা থেকে গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার কর্তৃপক্ষের একটি প্রতিনিধিদল ইতিমধ্যে বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রাম ও সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের গুরগুড়ি এলাকা পরিদর্শন করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের একটি তালিকা প্রণয়ন করে।
এরই অংশ হিসেবে শনিবার (১ আগস্ট) বিকেলে গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের উদ্যোগে বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ইলশা ও গুরগুরি গ্রামের মারাত্মকভাবে ক্ষতিগ্রসত বেশ কিছু পরিবারকে আর্থিক অনুদানের অর্থ প্রদান করা হয়। এছাড়া ইলশা গ্রামের সম্পূর্ণ বিধ্বস্ত পরিবারগুলোকে নতুন ঘর নির্মাণের সম্পূর্ণ আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের হেড অব এডমিন মশিউর রহমান মামুন, দৈনিক জনকণ্ঠের যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম ব্যুরো প্রধান মোয়াজ্জেমুল হক, সংস্থার আইটি প্রধান পলাশ হোসেন, এলাকাবাসীর পক্ষে -উপজেলা বিএনপির সাবেক আহববায়ক মাষটার লোকমান আহমেদ, চট্টগ্রাম জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শওকত ওসমান, এডভোকেট এম আবদুর রহিম, এম. এডঃ আবদুল হাকিম, -শিক্ষক- ইব্রাহিম সুমন প্রমূখ।
বক্তারা -বাঁশখালীতে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রসত একটি অংশের কাছে ত্রাণ সহায়তা হিসেবে আর্থিক অনুদান প্রদান করায় গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন- বন্যাদুর্গত সকলের কাছে না গেলেও- মারাত্মক ক্ষতিগ্রস্ত বাঁশখালী ও সাতকানিয়ার বেশকিছু পরিবারের পূনরায় ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ায় এই আর্থিক সহায়তা প্রদান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। বিশেষ করে সম্পূর্ণভাবে বিধ্বস্ত পরিবারগুলোকে পুনরায় টিন শেডের নতুন ঘর নির্মাণ করে দেওয়ার বিষয়টি ক্ষতিগ্রস্তদের মাঝে নতুন করে বাঁচার উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে। এর পাশাপাশি আগামীতে বিভিন্নভাবে চিহ্নিত ক্ষতিগ্রসতদের পাশে দাঁড়ানোর জন্য এ শিল্প1 গ্রুপের কর্ণধার মিসেস শামীমা আতিকউললাহ খানের প্রতি আহবান জানানো হয়।




