শোকের মাস আগস্ট স্মরণে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীতে আজ এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
সম্প্রতি অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। মিছিলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, মৌলভীবাজার, টাঙ্গাইল, রংপুর, মুন্সীগঞ্জ, রংপুর, নওগাঁ এবং নেত্রকোনা জেলার মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল থেকে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাসহ দলীয় নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে সকল রাজবন্দীদের মুক্তির দাবি জানানো হয়।




