গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জের মুকসুদপুরে বিদ্যুতায়িত হয়ে রাসমনি মন্ডল (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে মুকসুদপুর উপজেলার কাসালিয়া গ্রামে ঘটনা ঘটে।
নিহত রাসমনি মন্ডল মুকসুদপুর উপজেলার কাসালিয়া গ্রামের পাগলা মন্ডলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানাগেছে, নিজ বাড়িতে টেলিভিশন চালানোর জন্য বিদ্যুতের সংযোগ দিতে যায় রাসমনি। এসময় অসাবধানতাবশন ভাবে বিদ্যুতায়িত হয়ে পরে সে।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।