মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ সদরের পশ্চিম মুক্তারপুর এলাকার শাহ সিমেন্ট ফ্যাক্টরির নিকটের ৭টি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শনিবার ভোর ভোর সাড়ে ৬টার দিক দোকানে থেকে এই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ কর্মকর্তা শওকত জোর্দ্দার জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে দোকানগুলোতে আগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগ্নিকাণ্ডে ৭ লাখ টাকার য়তি হয়। এছাড়া কোন হতাহতের ঘটনা ঘটেনি। বেশিরভাগ দোকান গুলোই ষ্টেশনারী, চাল, চায়ের।#