দেশইনফো ডেস্ক: ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি পদে পুনরায় সাইফুল ইসলাম দিলাল নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদুল ইসলাম।
ইআরএফের প্রধান কার্যালয়ে ১০ আগস্ট সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল পাঁচটায়। উৎসবমুখর পরিবেশে ভোটের ব্যবস্থা করে জাতীয় নির্বাচনের অাগে অনন্য নজির স্থাপন করলো অর্থনৈতিক রিপোর্টাস সমিতি বা ইঅারএফ। নির্বাচন হয়েছে প্রতিদ্বন্দিতাপূর্ণ।
দারুন প্রতিদ্বন্দ্বিতা করেছেন কাওছার রহমান, রিজভী নেওয়াজ, সাইফুল ইসলাম, বিশ্বজিৎ দত্ত। জয় পরাজয় ভুলে গিয়ে আমাদের সংগঠনকে এগিয়ে নিতে একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন ইআরএফ নব নির্বাচিতরা। তারা বলছেন, একসাথে কাজ করার মাধ্যমে ইআরএফকে আরো সমৃদ্ধ করা হবে।
নতুন কমিটি সাফল্যের সাথে কাজ করুক, এই প্রত্যাশা সকলের। দেশইনফো পরিবারের পক্ষ থেকেও নির্বাচিত প্রতিনিধিদের জন্য শুভ কামনা ও অভিনন্দন।