দূর্ঘটনায় আহত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অর্জুন রামপাল। তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।
গত শনিবার ইনস্টাগ্রামে এমআরআই-এর একটি ভিডিও পোস্ট করেছেন অর্জুন রামপাল। সেখান থেকেই তার আহত হওয়ার খবর সামনে আসে। তবে তার শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি।
এদিকে অর্জুন রামপাল অভিনীত নতুন সিনেমা ‘পল্টন’ মুক্তি পাচ্ছে আগামী ৭ সেপ্টেম্বর। সিনেমা মুক্তির আগে হঠাৎ করেই দূর্ঘটনার কবলে পড়লেন এই অভিনেতা।
জেপি দত্তের এবারের ছবির নাম ‘পল্টন’। আর এই ছবির প্রেক্ষাপট ১৯৬৭ সালে সংগঠিত চীন ও ভারতের মধ্যকার যুদ্ধ। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অর্জুন রামপাল। এই ছবিতে আরও দেখা যাবে ইশা গুপ্তা ও জ্যাকি শ্রফের মতো তারকাদের।




