বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ , গণমুক্তি ইউনিউন, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি ও কমিউনিস্ট ইউনিউন চারটি সংগঠন মিলিত হয়ে বাম ঐক্য ফ্রন্ট নামের নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ করেছে। জোটের সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করবেন গণমুক্তির ইউনিয়নের আহবায়ক কমরেট নাসির উদ্দিন আহমেদ নাসু।
মঙ্গলবার ৯ অক্টোবর জাতীয় প্রেসক্লপবের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোসনা করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই চারটি দল থেকে তিন মাসের জন্য প্রতি সংগঠন থেকে পর্যায়ক্রমে একজন জোটের সমন্বয়ক করা হবে।
বক্তারা বলেন, দেশে বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরনের জন্য আমাদের এই বাম ঐক্য ফ্রন্ট গঠন করা। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যা যা করার দরকার আমরা তাই করবো।
এ সময় তারা পরবর্তী কর্মসূচি ঘোসনা করে বলেন, আগামি ১৯ অক্টোবর বিপ্লবী তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে সেমিনার করা হবে এবং ৯ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করা হবে এছাড়াও বিভিন্ন জেলা উপজেলা বিভাগীয় শহরে কর্মীসভা, পথসভা,জনসভা করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাসদ নেতা কমরেট শওকত আহমেদ, গণমুক্তি ইউনিয়নের নেতা রাজা মিয়া,আন্য়োর সায়েদ , মহিউদ্দিন প্রমুখ।