বরের ছবি দেখে বেজায় ভয় পেলেন দীপিকা। ভাবছেন তো, কী এমন ছবি পোস্ট করলেন ‘গালি বয়’ যা দেখে দীপিকার এমন অবস্থা! ব্যাপারটা তবে খুলেই বলা যাক।
দু’দিন আগে ইনস্টাগ্রামে একটি ছোটবেলার ছবি শেয়ার করেছেন রণবীর। সে ছবিতে ছোট্ট রণবীর যেন রূপকথার ‘খুদে দৈত্য’। মুখে আবার মুড়ি বা ভাত জাতীয় কিছু দিয়ে বানিয়েছেন ‘মুলোর মতো দাঁত’। বয়স আর কতই হবে তখন? বড়জোর চার বা পাঁচ। ওই খুদে বয়স থেকেই কেতায় একেবারেই কমতি নেই তার। আর ওই ছবিরই কমেন্ট বক্সে তার ‘লাভ অব লাইফ’ দীপিকার মজার কমেন্ট, ‘বাবা গো, বড্ড ভয় পেয়েছি আমি’।
শুধু দীপিকাই নন, অদিতি রাও হায়দারী, শঙ্কর মহাদেবনও কমেন্ট করেছেন ওই পোস্টে। অভিনেতার ‘কিউট মনস্টার’ লুক দেখে ফ্যানেরাও এক্কেবারে বোল্ড। কেউ লিখেছেন, ‘এত মিষ্টি ভ্যাম্পায়ার আগে কোনোদিনও দেখিনি।’ আবার কারও বক্তব্য, ‘সেই ছোট থেকেই কী ভীষণ মিষ্টি তুমি’।
এমনিতে ‘অফ বিট’ ফ্যাশনের জন্য পরিচিত রণবীর। স্টাইল আর কেতেও যে তিনি ছোট থেকেই ছক্কা হাঁকাচ্ছেন তা ওই ‘ফিরে দেখা’ ছবিই জানান দিচ্ছে।









