চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকার একটি বাসা থেকে বাবা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রীসহ দুই নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে নিমতলার শাহ আলম ভবন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মো. আরিফ (৩৫) এবং মেয়ে বিবি ফাতেমা (৪)। আরিফ পেশায় দিনমজুর ছিলেন।
আটক দু’জনের একজন আরিফের স্ত্রী হাসিনা বেগম। অন্যজন তার বোন, তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।
ওসি বলেন, বুচুইক্যা কলোনির একটি ভবনের নিচতলার একটি বাসায় আরিফ পরিবার নিয়ে থাকতেন। আরিফ পেশায় দিনমজুর ছিলেন।
এখনও হত্যাকাণ্ডের কারণ জানতে পারেনি পুলিশ। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।









