রাজকোটে ঝলমলে রোদ, ম্যাচ নিয়ে শঙ্কা নেই

0
235

সাইক্লোন ‘মাহা’র প্রভাব অনেকটা কেটে গেছে। গুজরাটের রাজধানী রাজকোটে দেখা মিলেছে রোদের। ভারতের আবহাওয়া অফিস হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে না দিলেও বাংলাদেশ ও ভারত মধ্যকার ম্যাচ নিয়ে খুব একটা শঙ্কা নেই।

রাজকোটের সৌরাষ্ট্র স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। ম্যাচটি রোহিত শর্মাদের জন্য বাঁচা-মরার। হেরে গেলেই এক ম্যাচ বাকি থাকতেই টাইগারদের কাছে সিরিজ হেরে বসবে তারা। দিল্লিতে প্রথম ম্যাচে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়ে সিরিজে এরই মধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

নিম্নচাপের প্রভাবেই বুধবার সন্ধ্যায় প্রবল বর্ষণ হয়েছে সেখানে। বাতাসের বেগ এতই বেশি ছিল যে, ম্যাচকে সামনে রেখে বাঁশের যে সব কাঠামো তৈরি হয়েছিল মাঠে, সেগুলোর প্রায় সবই ভেঙে গেছে।

সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা অবশ্য শুরু থেকেই ম্যাচ হওয়া নিয়ে আশাবাদী। মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা খুব ভালো হওয়ায় টানা বৃষ্টি না হলে ম্যাচ পন্ড হবার কোন শঙ্কা নেউ বলে জানিয়েছেন তারা।

সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামের বাইশ গজ বরাবারই ব্যাটিং সহায়ক। এই মাঠে এর আগে ২০২ রানের টার্গেট তাড়া করেও টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here