চারদিনের সফরে সন্ধ্যায় আমিরাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

0
251

চার দিনের সরকারি সফরে শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুবাই যাচ্ছেন। সফরকালে তিনি দুবাই এয়ার শো-২০১৯ এবং আরও কিছু অনুষ্ঠানে অংশ নেবেন। সংযুক্ত আরব আমিরাতের শাসক মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী এ সফরে যাচ্ছেন।

আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইট শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে দুবাইয়ের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।

ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান তাকে অভ্যর্থনা জানাবেন।

বিমানবন্দরে অভ্যর্থনার পর আনুষ্ঠানিক মটর শোভাযাত্রাসহ তাকে দুবাইয়ের হোটেল শাংরি-লায় নিয়ে যাওয়া হবে। দুবাই সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন।

তিনি বলেন,  প্রধানমন্ত্রী ১৮ নভেম্বর আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত বাংলাদেশিদের ভোটারলিস্ট প্রণয়ন শুরু এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে নির্বাচন কমিশনের অনুষ্ঠান উদ্বোধন করবেন।

শেখ হাসিনা দুবাইয়ের শাসক ছাড়াও আবুধাবির যুবরাজ ও সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মুহাম্মদ বিন জায়ের আল নাহিয়ান ও ফ্যামিলি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সুপ্রিম চেয়ারওমেন শেখ ফাতিমা বিনতে মোবারকের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রীর দেশটির বড় বিনিয়োগকারী গ্রুপ ও ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠকের করার কথা রয়েছে।

খবর বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here