শ্রীলংকার অষ্টম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৫টা পর্যন্ত। এই নির্বাচনে মোট ৩৫ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এবার প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা নির্বাচন করছেন না।
দক্ষিণ এশিয়ার এ দ্বীপ দেশে এটি অষ্টম এবং ২০০৯ সালে কয়েক দশকের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর এটি তৃতীয় প্রেসিডেন্ট নির্বাচন।
ভোটার সংখ্যা প্রায় এক কোটি ৬০ লাখ। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এ বছরের ২১ এপ্রিল শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলা হয় যাতে নিহত হন আড়াই শতাধিক মানুষ। ওই হামলার ক্ষত এখনও তাড়া করে ফেরে লঙ্কানদের।
দেশটির ২২টি নির্বাচনি জেলায় প্রায় ১৩ হাজার ভোটকেন্দ্র খোলা হয়েছে। এবারের নির্বাচনের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা এক কোটি ৬০ লাখ।
প্রসঙ্গত, ২০১৯ সালের ২১ এপ্রিল শ্রীলংকায় ভয়াবহ সিরিজ বিস্ফোরণে নিহত হন কমপক্ষে ২৫৮ জন। এবারের নির্বাচনকে ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী কলম্বোসহ পুরো দেশ।









