মালদ্বীপকে ৬ রানে অলআউট করলো বাংলাদেশ

0
262

এসএ গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দলের জয়রথ ছুটছেই। মালদ্বীপকে ২৪৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। এ নিয়ে দক্ষিণ এশিয়ার অলিম্পিকখ্যাত গেমসে টানা ৩ ম্যাচে অনবদ্য জয় তুলে নিলেন সালমা বাহিনী।

বৃহস্পতিবার হিমালয় কন্যা নেপালের পোখারায় টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২৫৫ রান করে বাংলাদেশ। জবাবে মাত্র ৬ রানে অলআউট হয় মালদ্বীপ। ফলে ২৪৯ রানের বিশাল জয় পান লাল-সবুজের প্রতিনিধিরা।

এ পথে অসংখ্য রেকর্ড গড়েছে বাংলাদেশ। নিজেদের ক্রিকেট ইতিহাসে এটিই নারীদের সবচেয়ে বড় জয়। এর আগে সর্ববৃহৎ জয় ছিল ৭০ রানে মালির বিপক্ষে। বৈশ্বিকভাবে এটি তৃতীয় বড় জয়। তাদের সামনে রইল উগান্ডা (৩০৪) ও তানজানিয়ার (২৬৮) মেয়েরা।

এর আগে দলীয় ১৯ রানে দুই ওপেনারকে হারানোর পর জুটি বাঁধেন নিগার ও ফারজানা। এই জুটিতে আসে ২৩৬ রান। ৩টি ছক্কা ও ১৪টি চারে সাজিয়ে ৬৫ বলে ১১৩ রান করে অপরাজিত থাকেন নিগার। অন্যপ্রান্তে আরো বিধংসী ছিলেন ফারজানা। ২০টি চারে সাজিয়ে ৫৩ বলে অপরাজিত ১১০ রান করেন তিনি।

এই জুটির ঝড়ে নারী ক্রিকেটে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ডটাও করে ফেলে বাংলাদেশ। অক্টোবরে লাহোরে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে ১৫২ রান ছিল এতদিন বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here