আবারো স্বর্ণ জিতলেন মাবিয়া

0
312

আরেকটি সোনার পদকের দেখা মিললো। মাবিয়া আক্তার সীমান্তের হাত ধরে নেপালের এসএ গেমসে পঞ্চম সোনা জিতেছে বাংলাদেশ। আজ (শনিবার) ৭৬ কেজি ওজন শ্রেণিতে সাফল্যের হাসি হেসেছেন এই ভারোত্তোলক। গত আসরেও সোনা জিতেছিলেন তিনি।

নেপালের এসএ গেমসে সোনা জিততে পারবেন কিনা, এ নিয়ে সংশয় ছিল মাবিয়ার। যদিও সব সংশয় উড়িয়ে দিয়ে আবারও দেশকে সোনার আনন্দে ভাসিয়েছেন এই ভারোত্তোলক।

শুরুতে অবশ্য স্ন্যাচে পিছিয়ে পড়েছিলেন। মাবিয়া স্ন্যাচে তোলেন ৮০ কেজি। এরপর ক্লিন অ্যান্ড জার্কে সেটা পুষিয়ে দেন। তোলেন এবার ১০৫ কেজি। সব মিলিয়ে ১৮৫ কেজি তুলে এসএ গেমসে টানা দ্বিতীয় সোনা জিতলেন মাবিয়া। এই ইভেন্টে প্রিয়ন্তি স্ন্যাচে ৮১ কেজি আর ক্লিন অ্যান্ড জার্কে ১০১ কেজি। সব মিলিয়ে তিনি তোলেন ১৮২ কেজি। আর এই ইভেন্টে ব্রোঞ্জ জয়ী নেপালের ভারোত্তোলক পুন তারা দেবী তোলেন ১৭২ কেজি।

সবশেষ ২০১৬ গুয়াহাটি গেমসে মাবিয়া ৬৩ কেজিতে সোনা জেতেন। সে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখলেন নেপালের পোখারায়। সেবার সোনা জিতে জাতীয় সংগীতের সময় কান্নার মাবিয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভাইরাল হয়েছিল। এর আগে তায়কোয়োন্দো থেকে দিপু চাকমা, কারাতের হোমায়রা আক্তার, মারজান আক্তার ও আল আমিন এসএ গেমসে সোনা জেতেন নেপালে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here