১৬ই ডিসেম্বর থেকে ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান

0
251

জয় বাংলা স্লোগান আপামর জনসাধারণের স্লোগান। এই স্লোগানকে বুকে ধারণ করেই সেদিন পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। এই স্লোগান আমাদের আত্মার সঙ্গে সম্পর্ক।

আজ মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন। একইসঙ্গে আগামী ১৬ই ডিসেম্বর (মহান বিজয় দিবস) থেকে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে সর্বস্তরে ব্যবহারের জন্য মৌখিক নির্দেশ দিয়েছেন আদালত।

এদিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুুন, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন,  ডা. বশির আহমেদ।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি  জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here