মুক্তিযুদ্ধ মন্ত্রীকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে নোটিশ

0
288

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভূক্ত করায় দেশ ও জাতির কাছে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে এ নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী রাজাকারদের তালিকায় স্বাধীনতাকামী বীর মুক্তিযোদ্ধাদের নাম থাকায় সকল মুক্তিযোদ্ধাদের হৃদয়ে আঘাত হানছে এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশ ও জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে সংবিধান লঙ্ঘন করে মুক্তিযোদ্ধাদের চরিত্র হননের জন্য দেশের প্রচলিত আইনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ১৫ ডিসেম্বর (রোববার) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ করে। তবে ওই তালিকায় এমন কিছু নাম আসে যা তালিকাকে প্রশ্নবিদ্ধ করে। রাজাকারের তালিকায় নাম ওঠে বঙ্গবন্ধুর সহপাঠী ও বন্ধু মজিবুল হকেরও।

বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে মঙ্গলবার এক অনুষ্ঠানে দুঃখ প্রকাশ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এর পর বিতর্কের মুখে বুধবার ওই তালিকা স্থগিত করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। জানানো হয়, পরে যাচাই-বাছাই করে নতুন তালিকা প্রকাশ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here