আ’লীগের ২১ তম কাউন্সিল কাল, বিএনপির ৪ নেতাকে আমন্ত্রণ

0
237

আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল আগামীকাল শুক্রবার। ‘শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে গড়তে সোনার দেশ/এগিয়ে চলেছি দুর্বার, আমরাই তো বাংলাদেশ’ স্লোগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের কাউন্সিল।

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল ৩টায় কাউন্সিলের উদ্বোধন করবেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন।

তিন বছর ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মাঝে বড় ধরনের অসুস্থতার ধকল কাটিয়ে এখন তিনি অনেকটাই স্বাভাবিক। আবারও তার এ পদে থাকার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আমি দ্বিতীয়বার পার্টির সাধারণ সম্পাদক থাকব কিনা, তা নেত্রীর (শেখ হাসিনা) সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তিনি বলেন, আমি নিজে প্রার্থী হব না। নেত্রী চাইলে আবার দায়িত্ব দেবেন, না চাইলে অন্য কাউকে দায়িত্ব দেবেন।

এদিকে, আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে দাওয়াত কার্ড পৌঁছে দেয়া হয়েছে বিএনপিসহ সব রাজনৈতিক দলকে। তবে নির্বাচন কমিশনের নিবন্ধন থেকে বাদ পড়া জামায়াত ইসলামীকে আমন্ত্রণপত্র দেয়া হচ্ছে না।

বিএনপির পক্ষে আওয়ামী লীগের দাওয়াতপত্র গ্রহণ করেন দলটির উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাসিরউদ্দিন নসু।

এর আগে, এ প্রতিনিধি দল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কাছে সম্মেলনের আমন্ত্রণপত্র তুলে দেন। উত্তরার নিজ বাসভবনে কাদের এ আমন্ত্রণপত্র গ্রহণ করেন।

২০ ও ২১ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here