ককটেলবাজিতে বিএনপিকে নিয়েই সন্দেহ হচ্ছে কাদেরের

0
254

বিএনপি দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিজেরাই ককটেল মেরে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেছে কি না- এমন সন্দেহ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় তিনি জানান, পদ্মাসেতুর ২০তম স্প্যান বসছে বছরের শেষদিন ৩১ ডিসেম্বর মঙ্গলবার। এছাড়া এখন থেকে প্রতি মাসে তিনটি করে স্প্যান বসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

২০২০ সালের জুলাই মাসের মধ্যে সেতুর সবগুলো স্প্যানে কাঠামো বসানোর কাজ শেষ হবে। এই লক্ষ্য পূরণ হলে নির্দিষ্ট সময়ের আগেই যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া যাবে পদ্মা সেতু। তবে মূল ব্রিজ চালু করতে ২০২১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। সে বছরের জুনে ব্রিজ উদ্বোধন করার লক্ষ্যে আমরা কাজ করছি। তবে এর আগেও কাজ শেষ হয়ে যেতে পারে।

ওবায়দুল কাদের আরও বলেন, পদ্মাসেতুর কাজ সার্বিকভাবে ৭৫ শতাংশ শেষ হয়েছে। এর মধ্যে মূল ব্রিজের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন হয়েছে এবং সেতু সংলগ্ন সড়কের কাজ ৬৬ শতাংশ শেষ হয়েছে। সামনের বর্ষাকালে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে তাহলে সঠিক সময়ে পদ্মাসেতুর কাজ শেষ হবে।

জাপান সবসময় কম খরচে টেকসই কাজ নির্ধারিত সময়ের মধ্যে করে দেয়। তাই তাদের সঙ্গে আমরা ভবিষ্যতেও কাজ করব। এছাড়া এ মুহূর্তে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে চারলেনে উন্নীত করার কাজ তাদের মাধ্যমেই করা হবে। এছাড়া ট্যুরিজম ও চট্টগ্রাম-কক্সবাজার সড়ক নেটওয়ার্ক উন্নয়নে জাপানকে আরও বিনিয়োগের আহ্বান জানান ওবায়দুল কাদের। এ বিষয়ে আমরা বেশি জোর দিচ্ছি বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী।
বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণফুলী টানেলের কাজ ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here