শিশু যৌন নির্যাতনকারীদের সাজা মৃত্যুদণ্ড দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে শিশু যৌন নির্যাতনকারীদের সাজা মৃত্যুদণ্ড কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
এ বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (১৯ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাবেয়া ভূইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
রিট শুনানির এক পর্যায়ে আদালত বলেন, ‘ধর্ষণকারীদের ক্রসফায়ার দেওয়ার বিষয়ে জাতীয় সংসদে যে আলোচনা করা হয়েছে, তা ঠিক হয়নি।’
উল্লেখ্য, আইনে ধর্ষণের সর্বোচ্চ সাজা হিসেবে যাবজ্জীবন দণ্ডের বিধান রয়েছে।









