মার্কিন জনগণ নতুন দিনের সূচনা করেছেন

0
170

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, নতুন নেতা নির্বাচনের মাধ্যমে তাঁর দেশের জনগণ নতুন দিনের সূচনা করেছেন।

যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যর উইলমিংটন থেকে দেওয়া ভাষণে কমলা এ কথা বলেন। জয়ের পর এটাই তাঁর প্রথম ভাষণ। বিবিসি অনলাইন এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রের ২৪৪ বছরের ইতিহাসে শীর্ষস্থানীয় পদে কোন আদৌ ক্ষমতায় আসতে পারেনি। কিন্তু এবারের নির্বাচনে সব হিসেব পাল্টে দিয়ে ইতিহাসে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। দেশটির প্রধান দুই দলের মধ্যে ৫৫ বছর বয়সী প্রথম কৃষ্ণাঙ্গ নারী রাজনীতিক মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করে বাজিমাৎ করলেন।

ব্যাটলগ্রান্ড হিসেবে পরিচিত পেনসিলভানিয়ায় বাইডেন ২০টি ইলেকটোরাল ভোটের সব কয়টি পেয়েছেন। নেভাদার ছয়টি ভোটও পেয়েছেন তিনি। অবশ্য জর্জিয়া, নর্থ ক্যারোলিনা ও আলাস্কার ভোটের ফলাফল এখনও প্রকাশিত হয়নি। এর আগেই জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোট বাইডেনের ঝুলিতে চলে আসে।

কমলা হ্যারিসের জন্ম ১৯৬৪ সালের ২০ অক্টোবর ক্যালিফোর্নিয়া রাজ্যের ওকল্যান্ডে। পিতা ডোনাল্ড জে হ্যারিস জ্যামাইকান বংশোদ্ভূত আর মা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। কমলা প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন ২০১০ সালে। দুই বছর দায়িত্ব পালন করে তিনি সুপরিচিত হয়ে উঠেছিলেন।

গত মঙ্গলবার ভোট গ্রহণের পর ভোট গণনা নিয়ে নানা জটিলতা পেরিয়ে শনিবার বাইডেন নির্বাচিত হন। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের ২০০ বছরের বেশি সময়ে ইতিহাসে প্রথম কোনো নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here