বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

0
272

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীণ ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করছে ছাত্রলীগ। ৬ ডিসেম্বর, রোববার ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাবি ক্যাম্পাসের মধুর ক্যান্টিনে উপস্থিত হয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ করেন।

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বিক্ষোভ সমাবেশে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন এবং রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর যে ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে তা যেন তৈরি করা হয়।এ সময় ভাস্কর্যবিরোধীদেরকে প্রতিহত করার আহ্বান জানান ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।

এদিন দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কুষ্টিয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে যুবলীগ। এ ছাড়া আজ বিকেল তিনটায় স্বেচ্ছাসেবক লীগ ঢাকার সব ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে।

কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে গত শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের হাত ও মুখের অংশ ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (আজ) সচিবালয়ে নিজ দপ্তরে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here