বিএনপি জন্মলগ্ন থেকে ক্ষমতার মোহে ধারাবাহিকভাবে যে মানবতাবিরোধী অপরাধ করে আসছে, তার জন্য তাদের মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
১২ ডিসেম্বর, শনিবার সকালে বগুড়া জেলার আদমদিঘী উপজেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সম্মেলনে যুক্ত হন তিনি।
তিনি বলেন, ‘বিএনপি দেশের রাজনীতিতে মাস্তান চক্রের জনক।’ সম্মেলনে আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কুদরত ই ইলাহীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজিবুল আলম রিপু।









