করোনাভাইরাসে দেশে আরও ২২ মৃত্যু, নতুন শনাক্ত ৬৯২

0
174

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বাড়লেও শনাক্ত রোগী আগের দিনের চেয়ে কমেছে। শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও ২২ রোগীর মৃত্যু এবং ৬৯২ রোগী শনাক্তের তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় শনাক্ত ৬৯২ জনকে নিয়ে দেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২১ হাজার ৩৮২ জন হয়েছে।

আরও ২২ জনের মৃত্যুতে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ৭ হাজার ৭৫৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭৮৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৬ হাজার ৬৪ জন হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here