২৪ ঘণ্টায় করোনায় আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৩২৭

0
140

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আরও ৩২৭ জন আক্রান্ত হয়েছেন।

রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন মৃত সাতজনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৩৪৯ জনের মৃত্যু হলো। আর নতুন আক্রান্ত ৩২৭ জন নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৩ হাজার ৩৫১ জন হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৭৫ জন রোগী সুস্থ হয়েছেন। এতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৯১ হাজার ৩৬৭ জন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। এ বছর ২৩ জানুয়ারি তা আট হাজার ছাড়িয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here