করোনা আক্রান্ত আরও ২১৭২ জন, মৃত্যু ২২

0
140

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ১৭২ জন এবং মৃত্যু হয়েছে ২২ জনের। এ নিয়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৬৯০ জনে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৭০ হাজার ৮৭৮ জনে। রোববার (২১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ১০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ লাখ ৯ হাজার ১১৯টি।

নমুনা পরীক্ষার বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ২৯ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১২ দশমিক ৯৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মোট সুস্থতার হার ৯১ দশমিক ৫১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৬৮৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ২২ হাজার ৪০৫ জন হয়েছে।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here