বিজিএমইএ’র দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাই: ফারুক হাসান

0
175

রাজু আলীম: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর নতুন সভাপতি জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফারুক হাসান গণমাধ্যমকে বলেন, যারা আমায় ভোট দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ।

আমি সম্মিলিত পরিষদের না, বিজিএমইএ’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবো। সব সদস্যদের একত্রিত করে শক্তিশালী বিজিএমইএ গড়বো। সমস্যাগুলো চিহ্নিত করে সবাইকে সাথে নিয়ে কাজ করবো। আমি আমার নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবো। এজন্য সবার সহযোগিতা চান অত্যন্ত জনপ্রিয় এ বিজিএমইএ নেতা।

এদিকে, নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং ফলাফল মেনে নিয়েছেন জানিয়ে ফোরাম সাধারণ সম্পাদক আসিফ ইব্রাহিম গণমাধ্যমকে বলেন, নতুন পর্ষদকে অভিনন্দন। আমরা এই পর্ষদকে পোশাক খাতকে এগিয়ে নিতে সর্বোচ্চ সহযোগিতা করবো।

সর্বাধিক ১ হাজার ২০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান। ৩৫ পরিচালক পদের মধ্যে সম্মিলিত পরিষদ থেকে বিজয়ী হয়েছেন ২৪ জন। অন্যদিকে, এবিএম শামসুদ্দিনের নেতৃত্বে ফোরাম প্যানেল থেকে পরিচালক হয়েছেন ১১ জন।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফরহাত আনোয়ার। বিজয়ী ঘোষণার পাশাপাশি তিনি জানান, নির্বাচনে বিজিএমইএ’র ১৯৯৬ জন সদস্য ভোট প্রদানে অংশ নেন। গড়ে ৮৬ শতাংশ ভোট পড়েছে। তিনি জানান, ২০ এপ্রিল নতুন বোর্ড দায়িত্ব নেবে। নির্বাচনে বিজয়ী পরিচালকরা সভাপতিসহ ঢাকায় ৫ জনসহ সভাপতি এবং চট্টগ্রামে ২ জন সহ-সভাপতি নির্বাচিত করবেন।

এবারের নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে বিজিএমইএ’র ৩৫টি পরিচালক পদের জন্য দুই প্যানেলের ৩৫ জন করে মোট ৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে ঢাকা অঞ্চলে ভোটার রয়েছেন ১৮৫৩ জন এবং চট্টগ্রাম অঞ্চলের ভোটার ৪৬১ জন। ঢাকা অঞ্চলে মোট ভোট পড়েছে ১ হাজার ৬০৪টি। আর চট্টগ্রাম পড়েছে ৩৯২টি।

সম্মিলিত পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন, ঢাকা অঞ্চলে- ফারুক হাসান, এসএম মান্নান কচি, আরশাদ জামাল দিপু, শহিদুল্লাহ আজিম, শিরিন সালাম ঐশি, আসিফ আশরাফ, মহিউদ্দিন রুবেল, তানভীর আহমেদ, খসরু চৌধুরী, আব্দুল্লাহ হিল রাকিব, হারুন অর রশিদ, রাজিব চৌধুরী, মিরান আলী, খন্দকার রফিকুল ইসলাম, ইমরানুর রহমান, নাসির উদ্দিন ও সাজ্জাদুর রহমান মৃধা। আর চট্টগ্রাম অঞ্চলে নির্বাচিত হয়েছেন- সৈয়দ নজরুল ইসলাম, তানভীর হাবিব, এএম শফিকুল করিম খোকন, হাসান জ্যাকি, আহসানুল হক, রাকিবুল আলম চৌধুরী ও মোহাম্মদ মেরাজ-ই-মোস্তফা কায়সার।

ফোরাম থেকে নির্বাচিত হয়েছেন- ঢাকা অঞ্চলে ড. রুবানা হক, এমএ রহিম ফিরোজ, মাহমুদ হাসান খান বাবু, আসিফ ইব্রাহিম, ফয়সাল সামাদ, নাভিদুল হক, বিদ্যা অমৃত খান, ইনামুল হক খান বাবুল, মিজানুর রহমান। আর চট্টগ্রাম অঞ্চলে নির্বাচিত হয়েছেন এম মহিউদ্দিন চৌধুরী ও মোহাম্মদ আব্দুস সালাম।

তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমএইএ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। রাজধানীর হোটেল র্যাডিসন ব্লুতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই নির্বাচন। রাত সাড়ে ১২টায় চূড়ান্ত ফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা বোর্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here