বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়ের সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১৯ মে) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ইশরাক হোসেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।




