বিআরটিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগের শুভেচ্ছা

0
88

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর নব নিযুক্ত চেয়ারম্যান গৌতম চন্দ্র পালকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ হানিফ খোকন। মঙ্গলবার সকালে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত হয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তারা।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, বিআরটিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল এর সার্বিক কর্মযজ্ঞে পরিবহন সেক্টরে শৃংঙ্খলা ফিরে আসবে এবং পরিবহন শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়ন হবে। পরিবহন সেক্টরে শৃংঙ্খলা ফিরিয়ে আনার জন্য নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে সমস্যা সমাধান করা হবে বলে বিআরটি্এ’র চেয়ারম্যান আশ্বস্ত করেন। নেতৃবৃন্দ বিআরটিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান এর সার্বিক সফলতা ও মঙ্গল কামনা করেন।

এসময় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগের ঢাকা মহানগর উত্তর শাখার কার্যকরী সভাপতি মো: মাহবুবুর রহমান জিসান, সাধারণ সম্পাদ কবি.এম মনির হোসেন, সুশান্ত আর্চায্য ও মো: নাইমুররহমানসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here