শরীয়তপুরে অটোরিক্সা শ্রমিক লীগের প্রশিক্ষণ শুরু শনিবার

0
91

সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ অটোরিক্সা শ্রমিক লীগ। শনিবার শরীয়তপুর জেলা থেকে এ প্রশিক্ষণ কর্মশালা উদ্ধোধন করা হবে।

শনিবার শরীয়তপুর পৌরসভার তৃতীয় তলায় সকালে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্য নির্বাহী ইকবাল হোসেন অপু। উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি ও বাংলাদেশ অটোরিক্সা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ খোকন।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান উজ্জ্বল, প্যানেল মেয়র মোঃ বাচ্চু বেপারী, বাংলাদেশ অটোরিক্সা শ্রমিক লীগের সহ-সভাপতি সুমান্ত আচার্য্য, সাংগঠনিক সম্পাদক মো: মোশররফ হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর মো: এনামুল হক উপস্থিত থাকবেন।

প্রদান প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন সাকিল হোসেন। কর্মশালায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ অটোরিক্সা শ্রমিক লীগের সভাপতি মো: মোতালেব ঢালী। সঞ্চালনা করবেন বাংলাদেশ অটোরিক্সা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: সাঈদ মৃধা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here