নাটকীয় ধসে বাংলাদেশের বড় হার

0
78

দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে ধস নামানোর পর শরিফুল ইসলামকে বোল্ড করে আফগানিস্তানের জয়ও নিশ্চিত করলেন আল্লাহ্‌ মোহাম্মদ গাজানফার।

২৩৫ রানের মাঝারি পুঁজি নিয়েও ৯২ রানের সহজ জয় পেল আফগানিস্তান। তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল তারা।

ক্যারিয়ারের আগের পাঁচ ম্যাচ মিলিয়ে ৪ উইকেট পাওয়া গাজানফার এবার মাত্র ২৬ রানে নিলেন ৬ উইকেট। বাংলাদেশের বিপক্ষে এই প্রথম আফগানিস্তানের কোনো বোলার পেলেন ৫ বা তার বেশি উইকেট।

রান তাড়ায় শুরুতে তানজিদ হাসান ফিরলেও সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত মিলে গড়েন ৫৩ রানের জুটি। এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে আরও ৫৫ রান যোগ করেন শান্ত। তার ব্যাট থেকে আসে ৪৭ রান। সৌম্য ৩৩ ও মিরাজ করেন ২৮ রান।

কিন্তু পরের ব্যাটসম্যানরা কেউই গাজানফারের স্পিনের সামনে টিকতে পারেননি। মাত্র ২৩ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে পরাজয়ের তেতো স্বাদ পেল বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ৪৯.৪ ওভারে ২৩৫ (গুরবাজ ৫, সেদিকউল্লাহ ২১, রেহমাত ২, শাহিদি ৫২, ওমারজাই ০, নাইব ২২, নাবি ৮৪, রাশিদ ১০, খারোটে ২৭*, ফাজানফার ০, ফারুকি ০; শরিফুল ৯.৪-০-৩৪-১, তাসকিন ১০-০-৫৩-৪, মুস্তাফিজ ১০-০-৫৮-৪, মিরাজ ১০-০৩০-০, রিশাদ ৮-০-৪৪-০, মাহমুদউল্লাহ ২-০-১১-০)

বাংলাদেশ: ৩৪.৩ ওভারে ১৪৩ (তানজিদ ৩, সৌম্য ৩৩, শান্ত ৪৭, মিরাজ ২৮, হৃদয় ১১, মাহমুদউল্লাহ ২, মুশফিক ১, রিশাদ ১, তাসকিন ০, শরিফুল ১, মুস্তাফিজ ৩*; ফারুকি ৪-০-২২-০, গাজানফার ৬.৩-১-২৬-৬, নাবি ৪.২-০-২৩-১্, ওমারজাই ৪.৪-০-১৬-১, নাইব ১-০-৯-০, রাশিদ ৮-০-২৮-২, খারোটে ৬-০-১৬-০)

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here