নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশের নেতৃত্বে সোহান

0
50

তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। গেল (শনিবার) প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। তবে নেতৃত্বে কে থাকছেন সেটি তখনো ছিল অজানা। প্রথম ওয়ানডের আগে আজ জানা গেল বাংলাদেশ অধিনায়কের নাম।

সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ এ দলের কোচ মিজানুর রহমান বাবুল বলেন, ‘অধিনায়ক তো অলরেডি চূড়ান্ত, নুরুল হাসান সোহান অধিনায়ক থাকছে। একটা দেশের হয়ে আরেকটা দেশের বিপক্ষে খেলছি। অবশ্যই আমরা চাইবো আমাদের দেশকে এগিয়ে নিতে পাশাপাশি ভালো ক্রিকেট খেলতে।’

আগামীকাল ৫ মে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। একই মাঠে ৭ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ‘এ’ দল। ১০ মে শেষ ওয়ানডে সিলেটের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজ শেষেই শুরু হবে দুটি চারদিনের ম্যাচ। ১৪ মে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম চারদিনের ম্যাচ। সিরিজের শেষ টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ২১ মে, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

বাংলাদেশ ‘এ’ দল : পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here