পাকিস্তান সফরে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড

0
44

চলতি মে মাসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। আসন্ন সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। ইতোমধ্যে দুটি সিরিজের সময়সূচিও ঘোষণা করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগামী ১৭ এবং ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। এরপর এই মাসের শেষদিকে মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ। ২৫ এবং ২৭ মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। এরপর বাকি তিনটি রাওয়ালপিন্ডিতে হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন। আসন্ন সিরিজ দুটির জন্য আজ (রোববার) বিকেলে দল ঘোষণা করবে বিসিবি। ধারণা করা হচ্ছে, আসন্ন দুই সিরিজে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস।

এর আগে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের নেতৃত্ব ছেড়ে দেন নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া ইনজুরির কারণে সিরিজ দুটিতে খেলতে পারছেন না তাসকিন আহমেদ। তার অবর্তমানে পেস ইউনিটে অভিজ্ঞ মুস্তাফিজের সঙ্গে দেখা যেতে পারে নাহিদ রানা ও তানজিম হাসান সাকিবকে। এ ছাড়া মোটামুটি টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখদের নিয়েই স্কোয়াড সাজাতে পারে বিসিবি।

আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সম্ভাব্য স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামিম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ/নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here