সেনাবাহিনীতে কর্মরত ছিলেন বলিউডের যে তারকারা

0
67

‘অপারেশন সিঁদুর’ পরিচালনায় ভারতের সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ বলিপাড়া। কিন্তু জানেন কি, শুধু দূর থেকে প্রশংসা করা কিংবা ছবিতে সেনা নায়কদের ভূমিকায় অভিনয় করাই নয়, এমন বেশ কিছু অভিনেতা রয়েছেন যারা বাস্তবেও সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

ক্রান্তিবীর থেকে প্রহার একের পর এক ছবিতে দর্শকদের মুগ্ধ করেছেন নানা পাটেকার। সেই নানা পাটেকার সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তাও যে সে সময় নয়, ১৯৯৯ সালে। অর্থাৎ যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে কার্গিলের যুদ্ধ চলছে।

মনে পড়ে ‘ত্রি ইডিয়টস’ ছবির সেই অধ্যাপককে যিনি মেশিনের সংজ্ঞা জিজ্ঞেস করেছিলেন আমির খানকে? তারপর আমির প্যান্টের চেনের উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন তাকে! ওই অধ্যাপকের ভূমিকায় যিনি সেদিন অভিনয় করেন, তার নাম অচ্যুত পোতদার। সেনাবাহিনীর প্রাক্তন ক্যাপ্টেন ছিলেন তিনি।

প্রখ্যাত গীতিকার আনন্দ বক্সিও কর্মরত ছিলেন সেনাবাহিনীতে। ‘অমর আকবর অ্যান্টনি’, ‘শোলে’, ‘অমর প্রেম’- এর মতো সুপারহিট ছবির গীতিকার বলিউডে আসার আগে দীর্ঘদিন সেনাবাহিনীতে ছিলেন তিনি।

ভারতীয় সিনেমায় অসংখ্যবার তাদের সেনাদের জয়গান, বীরত্বের গল্প তুলে ধরতে দেখা গেছে। তাদের মধ্যে এই ক’জন ছিলেন যারা সরাসরিই সেনাবাহিনীতে দীর্ঘদিন কর্মরত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here