হামজা-শমিতদের ম্যাচের টিকিট মিলবে ২৪ মে

0
49

২০২০ সালে সবশেষ ঢাকার জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হয়েছিল। সংস্কারের প্রায় চার বছর পর আবারও ঢাকা স্টেডিয়ামে গড়াচ্ছে আন্তর্জাতিক ফুটবল। আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি হবে এই স্টেডিয়ামে।

এই ম্যাচের জন্য দর্শকদের টিকিট পাওয়া যাবে অনলাইনে। টিকিট কেনা যাবে ২৪ মে দুপুর ১২টা থেকে টিকিফাই (tickify.live) ডট লাইভে।

টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে সাধারণ গ্যালারি ৪০০ টাকা। এর বাইরে ভিআইপি-১ বক্সের টিকিটের দাম ৪ হাজার টাকা, ভিআইপি ২ ও ৩ বক্সের টিকিটের দাম ২৫০০ টাকা। স্কাই ভিউয়ের টিকিটের দাম ৩০০০ টাকা।

ক্লাব হাউজ-১ এর টিকিটের দাম ২৫০০ ও ক্লাব হাউজ-২ এর দাম ২০০০ টাকা। যে কোনও ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র দিয়ে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে টিকিট কিনতে পারবে। বুধবার বাফুফের কম্পিটিশন কমিটি বিষয়টি নিশ্চিত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here